বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ। তিনি বর্তমানে শিল্পাঞ্চল পুলিশের প্রধান। বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশে, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ টেলিকমে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহী সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
Editor’s Panel/Nasir


