বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।
বুধবার (৭ মে) আপিল চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী ১৫ মে দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
Editor’s Panel/Disha


