নীতিমালা ভঙ্গ করে ধানমন্ডিতে সাবেক ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দ দেয়ার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেছে। দুদকের উপ-পরিচালক মো আক্তারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সচিবদের বাড়তি সুবিধা দিতে ধানমন্ডির ৬/১-এ ৬৩ নং প্লটে (১২ কাঠায়) ১৪ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গৃহায়নের অর্থায়নে ওই ভবনের ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ভবনগুলোতে ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতনদের পুরস্কার হিসাবে নাম মাত্র মূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয়েছে।
Editor’s Panel/Habib


