সেলিব্রেটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ (সিসিএল) শুরু হয়েছে। তারকারা ব্যস্ত সময় পার করছেন। এর মাঝে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
তিনি বলেন, ‘আমরা সবাই চেষ্টা করছি যেহেতু আমরা খেলাধুলার মানুষ না, যেটা আমার কাছে মনে হয়েছে যে একসাথে আমরা অনেক মানুষ আছি-এক অঙ্গনের। এটা মজার বিষয় আমরা সবাই একসাথে খেলতে পারবো। এটা আমার কাছে মনে হয়েছে একটা পরিবারের মধ্যে সবার সাথে দেখা হচ্ছে সবাই একসাথে মাঠে খেলবো। এটা আসলে একটা উৎসব তাই এক্সাইটেড মনে হচ্ছে।’
কেয়ার ভাষ্যে, ‘ছোটবেলা থেকেই বাসায় ক্রিকেট খেলাটা আমার বাবা খুব মজা করে দেখে, ওই জায়গা থেকে আমার ক্রিকেট খেলাটা দেখা হয় কিন্তু যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি আমি ছোটবেলা থেকে যখনই কোন দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে অধিকাংশ সময় আমি প্রথম হতাম। খেলার বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী।’
উল্লেখ্য, এই টুর্নামেন্টের চারটি দল হলো- গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স এবং স্পারটান্স। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। তারকাদের এই টুর্নামেন্টটি সম্প্রচার করছে টি-স্পোর্টস।
Editor’s Panel/Habib


