বুধবার, জুলাই ১৫, ২০২৬
spot_img
spot_img
পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার

এইচএসসি পরীক্ষায় সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন রোববার সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যানজট ও জনদুর্ভোগ এড়াতে ঢাকা শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৮ জুন) ঢাকা বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। কেন্দ্র এলাকায় যানজট ও জনদুর্ভোগ কমানোর জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে পরীক্ষাকক্ষে প্রবেশ, সময়মতো উত্তরপত্র দেওয়া, মোবাইল নিষিদ্ধসহ অন্যান্য পূর্বনির্ধারিত নিয়মাবলি বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্দেশনাটি ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য প্রযোজ্য। এ সংক্রান্ত চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সংশ্লিষ্ট শাখাসমূহে পাঠানো হয়েছে।

ঢাকা বোর্ডের রুটিন অনুযায়ী, রোববার (২৯ জুন) অনুষ্ঠিত হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এরপর ১ জুলাই ইংরেজি প্রথম পত্র, ৩ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র, ৭ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১০ ও ১৩ জুলাই পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২০ ও ২২ জুলাই রসায়ন, ইতিহাস ও ইসলামের ইতিহাস এবং ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত উচ্চতর গণিত, ফিন্যান্স, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, শিশু বিকাশ, ব্যবসায় সংগঠনসহ অন্যান্য বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বিকেলের শিফটে উচ্চাঙ্গ সংগীত, পালি, আরবি, গার্হস্থ্যবিজ্ঞান, লঘু সংগীতসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা চলবে নির্ধারিত সময় অনুযায়ী।

এর আগে, ২৬ জুন সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। প্রথম দিন অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। আর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয় ৪৩ জনকে।

প্রসঙ্গত, এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

Editor’s Panel/Disha

আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

Recent Comments