শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_img
spot_img
পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার

একটি লড়াই শেষ হয়েছে, আরেকটি হবে দূর্ণীতির বিরুদ্ধে : ডা. শফিকুর রহমান

জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি লড়াই শেষ হয়েছে, আরেকটি লড়াই হবে দূর্ণীতির বিরুদ্ধে। এ দেশের মানুষের সঠিক মুক্তি না আসা পর্যন্ত লড়াই চলবে। আগামী দিনে জামায়াত ক্ষমতায় এলে দেশের মালিক নয়, বরং জনগণের সেবক হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন। তিনি বলেন জনগণের রক্ত ও ঘামে অর্জিত এই দেশে যারা দায়িত্বে থাকবে, তারা মালিক নয়, জনগণের সেবক হবে। জামায়াত যদি ক্ষমতায় আসে, তাহলে সেই আদর্শেই রাষ্ট্র পরিচালিত হবে।

বক্তব্য দেয়ার সময় দু’বার অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। এ সময় মঞ্চে উপবিষ্ট নেতারা তাকে ঘিরে রাখেন এবং উপস্থিত চিকিৎসক তার প্রেসার চেক করেন ও খাবার স্যালাইন পান করার পরামর্শ দেন। এরপর বসেই বক্তব্য শেষ করেন তিনি।

– মঞ্চে উপবিষ্ট আমিরে জামায়াত ও দলের সিনিয়ার নেতারা। ছবি: বাংলাভয়েস।

ডা. শফিকুর রহমান বলেন, যারা ক্ষমতায় গিয়ে জনগণের ওপর জুলুম করে, টেন্ডার, চাঁদা, দুর্নীতির ভাগ নেয়, প্লট-ফ্ল্যাট ভাগ করে নেয়– তারা জনগণের নয়, নিজেদের সেবায় ব্যস্ত। আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব নিই, তবে কারো প্লট কিংবা বাড়ি করে দেব না, বরং পাবলিক রিপোর্ট দেব। কে কী কাজ করল, কত টাকা খরচ হলো জনগণকে জানাব।

তিনি বলেন, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে একটি লড়াই শেষ হয়েছে। এখন দুর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াই সামনে। এই দুর্নীতির মূলোৎপাটন করতেই হবে। জামায়াত এই লড়াইয়ে ছিল, আছে, থাকবে। জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

জামায়াত আমির বলেন, যারা ২০০১, ২০১৩ কিংবা ২০১৮ সালে বুক দিয়ে প্রতিরোধ করেছে, তাদের বলছি– আপনাদের আত্মত্যাগ বৃথা যাবে না। যারা আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান বলেন, এই সমাবেশের পথপরিক্রমায় আমরা তিনজন ভাইকে হারিয়েছি। তারা ইন্তেকাল করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত দান করুন, তাদের পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।

এসময় জাতীয় ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা একাত্তরে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তাদের অবদান ভুলে গেলে হবে না। আর যারা আজ অহংকার করে, তুচ্ছতাচ্ছিল্য করে, রাজনৈতিক সহযোদ্ধাদের ছোট করে তাদের বলি, এটা ফ্যাসিবাদী মানসিকতারই প্রতিফলন। এখন সময় ঐক্যের, বিভেদের নয়।

জনগণের উদ্দেশে জামায়াত আমির বলেন, এই লড়াই শুধু জামায়াতের নয়, এই লড়াই সবার। নতুন বাংলাদেশ গড়তে চাইলে, দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি চাইলে আসুন আমরা সবাই মিলে এগিয়ে যাই।

এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন। জানা গেছে, অনুষ্ঠান শেষে রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নেয়া হয়েছে।

আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

Recent Comments