রাজধানীতে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে বেশিরভাগ সবজি, পেঁয়াজ, মুরগি ও মাছের। বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি থাকায় বাড়ছে দাম। শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বাজারে এ চিত্র দেখা যায়।
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে শাক-সবজিসহ অন্যান্য পণ্য পর্যাপ্ত পরিমাণে আসতে না পারায় রাজধানীর বাজারে বেড়ে গেছে দাম। মাস খানেকের বেশি সময় ধরে চলা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন এলাকায় শাক-সবজি পানির নিচে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। যা প্রভাব ফেলেছে সরবরাহে। ফলে বাড়ছে দাম।
বাজারে প্রতিকেজি ঢ্যাঁড়শ ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৫০ টাকা, শসা ১০০ টাকা, গাজর ১২০ টাকা, বেগুন ১০০ টাকা, টমোটো ১৫০ টাকা ও আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়।
আরও বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে ৭০-৭৫ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কোথাও প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ৮৫ টাকাও। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় খুচরায়ও বেড়েছে দাম।

তবে গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা এবং ছাগলের মাংস ১ হাজার ১০০ টাকায়।
এডিটরস প্যানেল/দিশা