বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
spot_img
spot_img
পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার

২৪ ঘন্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণহানি ৪০০

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। একই সময়ে মারা গেছেন ১১ ডেঙ্গুরোগী, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে, গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৬ অক্টোবর (সোমবার) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এসময় ৩জন মারা গেছেন।

এছাড়া খুলনা বিভাগে ২৫০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। চট্টগ্রাম বিভাগে ২৪১ জন ভর্তি হয়েছেন, মারা গেছেন একজন।একই সময়ে রাজশাহী বিভাগে ২২৯ জন ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল বিভাগে ২১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কারও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। রংপুর বিভাগে ১১২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সিলেট বিভাগে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৬। তবে এই ৩ বিভাগে আলোচ্য সময়ে কারও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে একজন, নওগাঁয় একজন, খুলনায় ৩ জন এবং বাগেরহাটে ৩ জন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন এবং মারা গেছেন ৪০০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৪১৫ জন ডেঙ্গুরোগী।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর ডেঙ্গুর বিস্তার ও মৃত্যু দুটোই উল্লেখযোগ্যহারে বেড়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৬ হাজার ৪২৩ জন এবং মৃত্যু হয়েছিল ২৬৯ জনের। সে তুলনায় চলতি বছরের একই সময়ে আক্রান্ত ও মৃত্যু উভয়ই প্রায় দ্বিগুণ হয়েছে।  

আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

Recent Comments