
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে দশটায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই সফরে সঙ্গে আসছেন তার দুই পুত্র বধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ রওনা হয়েছেন খালেদা জিয়া। এ সময় তার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিথ্রো বিমান বন্দরে তাকে বিদায় জানান।

ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি লন্ডনে যান। সেই বিশেষ বিমানেই আবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, ‘তিনি (ম্যাডাম) আগামীকাল (মঙ্গলবার) সকাল দশটায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন বলে আমরা আশা করছি।’
Editor’s panel/Nasir
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com