dailybanglavoice.com
পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন।
তবে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নিবেন তিনি।
শনিবার (১০ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন। তিনি বলেন, দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ না করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো।
এর আগে সকালে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন শতাধিক আইনজীবী। বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের মূলভবনসহ আপিল বিভাগের এলাকা প্রদক্ষিণ করেন। মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা জসিম উদ্দিন সরকার প্রমুখ।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com