
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তাদের এই সাক্ষাৎকার নেওয়া হবে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর-এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com