
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবি আদায়ে শনিবার (১০ মে) বিকেলে শাহবাগে গণজমায়েত হবে।
শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
তিন দাবি: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।
হাসনাত বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।’
দেশব্যাপী প্রত্যেক জেলা-উপজেলায় দাবি আদায়ে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান এনসিপির মুখ্য সংগঠক।
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com