
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে ‘ম্যানেজারস মিট ও বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে কমিউনিটি ব্যাংকের ১৮টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকেরা সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী প্রধান কার্যালয়ের এ সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কিমিয়া সাদাত।
অনুষ্ঠানে আসা ব্যবস্থাপকদের প্রাণবন্ত উপস্থিতিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি কিমিয়া সাদাত। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং আগামী দিনের শৃঙ্খলা, উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং গ্রাহকসেবার লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য যার যার অবস্থান থেকে কাজ করার নির্দেশ দেন। সহকর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতেও তাদের কাজের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে; সে ব্যাপারে নির্দেশনাও দেন কিমিয়া সাদাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মো. আবদুল কাইয়ুম খান; কোম্পানি সেক্রেটারি সাইফুল আলম, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) হেড মোহাম্মদ খাইরুল আলম, চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী; হেড অব কর্পোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডিস কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমানসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com