
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন জানিয়েছেন, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল হওয়া ৩৪ জন আপিল করেছেন। শনিবার (২৩ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আচরণবিধি নিয়ে কড়া নির্দেশনার কথা আবারও তুলে ধরে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার বলেন, এখনও লঙ্ঘনের কোনো অভিযোগ জমা পড়েনি।
আর ডাকসু নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন, ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন, আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দিবো যে, এই জায়গাতে আমাকে বাধা দেয়া হচ্ছে।
এদিন দুপুরে অমর একুশে হলে কুশল বিনিময় করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ভিপি (সহসভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেও বট আইডি দিয়ে প্রোপাগাণ্ডার কারণে মব তৈরির শঙ্কার কথা জানান।
এদিকে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ। তবে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয়ায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে সদস্য প্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময়কে বাদ দিয়েছে ছাত্রশিবির।
এদিন নির্বাচনে প্রার্থিতা স্থগিতের বিরুদ্ধে শেষ হলো আপিল। দুই দিনে জমা পড়েছে অন্তত ৩৪টি আবেদন। রোববার (২৫ আগস্ট) যাচাই বাছাই শেষে পরদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এডিটরস প্যানেল/দিশা
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com