
আবাসন ভাতাসহ শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
শিক্ষার্থীদের সঙ্গে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন তিনি।
রইস উদ্দিন বলেন, ‘জবির দাবিগুলো যৌক্তিক। কিন্তু সরকার আদৌ আছে কি না বুঝতে পারছি না। দুদিন হয়ে গেল, সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স আসেনি।’
তিনি বলেন, ‘এই সরকার জুলাই আন্দোলনের ওপর তৈরি হওয়া সরকার। এখানকার প্রতিটি শিক্ষার্থী জুলাই বিপ্লবী। সুতরাং আমাদের হুমকি দিয়ে লাভ নেই। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, কাউকে উপদেষ্টা বানানোর জন্য আন্দোলন করিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com