
২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আটটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জেলাভিত্তিক সময়সূচি অনুযায়ী ২৪ নভেম্বর পর্যন্ত এসব সনদ বিতরণ করা হবে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা অঞ্চলের মূল সনদ বোর্ডের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অবস্থিত পরীক্ষা (গোপনীয়) শাখা থেকে সংগ্রহ করতে হবে। অন্যান্য অঞ্চলের সনদ সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে বিতরণ করা হবে। মূল সনদ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসার নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে মাদ্রাসা প্রধানের সিলের পাশাপাশি প্রতিষ্ঠানের এডহক, ম্যানেজিং বা গভর্নিং বডির সভাপতি অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।
এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধান নিজে সনদ সংগ্রহ করতে না গেলে তার মনোনীত প্রতিনিধিকে পাঠাতে হবে। সে ক্ষেত্রে প্রতিনিধির তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ প্রাধিকারপত্র এবং মাদ্রাসা প্রধানের সিল সঙ্গে আনতে হবে। আর মূল সনদ সংগ্রহের পর প্রতিষ্ঠান প্রধানদের নিজ দায়িত্বে দ্রুততম সময়ে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণের ব্যবস্থা করতে হবে।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com