
গত ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার আর সংগীত আয়োজন করেছেন মার্ক ডন।

সেই গানের রেশ থাকতেই ২৬ এপ্রিল (শনিবার) নতুন গান উপহার দিলেন জেফার। গানের নাম ‘তীর’। জেফারের ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে গানটি। এই গান গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গানের কথা লিখেছেন-যৌথভাবে জেফার ও আদিব কবির। ফেসবুকে গানের পোস্টারও শেয়ার করেছেন শিল্পী। ভিডিওর কনসেপ্ট ও ক্রিয়েটিভ ডিরেকশন দিয়েছেন জেফার। দেখো স্টুডিওজের ব্যানারে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন পার্থ শেখ। কোরিওগ্রাফি করেছেন টিজে ফাইজা।

গানের পাশাপাশি শিহাব শাহিন পরিচালিত একটি সিরিজে অভিনয়ও করেছেন জেফার। এর আগে গত বছর ‘লাস্ট ডিফেন্স অব মনোগামী’ নামের ওয়েব ফিল্মে অভিনয় করেন তিনি। মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী। চরকিতে প্রকাশিত সিনেমাটিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।
Editor's Panel/Habib
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com