
বিবাহিত জীবনের মাত্র এক মাস পার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। এমন সময়েই মাদক গ্রহণ, ধর্ষণের হুমকিসহ নানা গুরুতর অভিযোগে অভিযুক্ত তিনি। সেসব অভিযোগের কারণে অভিমানে অভিনেতার বাড়ি ছেড়েছেন তার স্ত্রী আফসানা আক্তার। সংবাদমাধ্যমে যখন এমন খবর প্রকাশিত হচ্ছে তখন সে বিষয়ে অবশেষে মুখ খোলেন জনপ্রিয় এ অভিনেতা।
বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন শামীম।
লেখেন, আমার স্ত্রী আমার সাথেই আছে। ভিউস এর জন্য অসুস্থ নিউজ করবেন না। ভালো থাকবেন।
শামীম আরও লেখেন, বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।
বিষয়টি নিয়ে শামীমের সঙ্গে যোগযোগ করা হলে সংবাদমাধ্যমে তিনি বলেন, নিউজগুলো দেখে আমি নিজেও অবাক হয়েছি। আমার স্ত্রী আমার সঙ্গেই আছে। নিউজ করার সময় কেউ আমার কাছে কোনো কিছুই জানতে চাননি। এটা ঠিক নয়।
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com