
ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা এবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, ডেনমার্কে মুক্তি পেয়েছে। এবার মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহ মাতাতে প্রস্তত শাকিব খানের এই সিনেমাটি।
জানা গেছে, আগামী ১৫ মে থেকে মধ্যপ্রাচ্যে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’। বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবসাসফল এই ছবিটিকে সেখানে পরিবেশনা করছে পিএইচএফ। এই পরিবেশক প্রতিষ্ঠানটি এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো ব্লকবাস্টার সিনেমা মুক্তি দিয়েছিল।
শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে এই ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়মিত বলিউড, মালায়লামসহ বিভিন্ন ছবি পরিবেশনা করে থাকে।
রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ প্রমুখ।
এখন পর্যন্ত প্রায় ৭৫ কোটি টাকার গ্রস কালেকশন হয়েছে সিনেমাটি থেকে। বলা বাহুল্য, বাংলাদেশের সিনেমার ব্যবসায়িক সাফল্যের অন্যতম মাইলফলক এটি।
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com