
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীকে নিয়ে মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার তার মৃত্যুর গুজব নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি।
বুধবার (৭ মে) দুপুর থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে বর্ষা চৌধুরী আর নেই। হার্ট অ্যাটাক করে মারা গেছেন দাবি করে পোস্ট দেন অনেকে।
পরীমণি তার ফেসবুকে লিখেছেন, ‘রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন। মৃত্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেয়ার সুযোগও দিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী।’
পরীমণি আরও বলেন, ‘যেদিন সত্যি আপনি চলে যাবেন সেদিন মানুষের আপনার জন্যে শোক প্রাকাশ এর জায়গাটা রাখেন অন্তত। জীবন সুন্দর হোক।’
প্রসঙ্গত, বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী। দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট ও ভিডিও পোস্ট করে আসছিলেন বর্ষা। কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে তিনি আবার বিয়ে করেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়াকে। স সংসারও টেকেনি। এরপর বিয়ে নিয়ে আবারও আলোচনায় আসেন বর্ষা।
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com