
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রিয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়কারী মহিউদ্দীন রনি।
তিনি বলেন, স্বাস্থ্য খাতের ভয়াবহ সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে। দালালমুক্ত, সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্যখাতের সুদিন ফিরে আসা না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এ আন্দোলনের সঙ্গে শিক্ষক, ছাত্র, শ্রমিক, অভিভাবক ও শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষই সম্পৃক্ত রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর যে হামলা হয়েছে তা সারা দেশের মানুষ অবগত আছেন। আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি। যে সিন্ডিকেট গুষ্টির বিরুদ্ধে আমরা নেমেছি, সেই দালাল চক্র আমাদের স্কুল শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।
নতুন কর্মসূচি হিসেবে রোববার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ মিছিল বের করা হবে বলে জানান রনি।
উল্লেখ্য, স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে ২০ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। তবে আন্দোলন থেকে সরকারি ব্রজমোহন কলেজের কিছু শিক্ষার্থী বেড়িয়ে গেছেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরিশালে পরিদর্শনে আসার পরদিন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনশনরত শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালায় কর্মচারীরা। এমনকি হামলার পর তারা থানায় শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন।
এডিটরস প্যানেল/দিশা
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com