
শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের শাসনব্যবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চায় না যুক্তরাষ্ট্র। কেন চায় না সে কারণও জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, সেটি করলে বিশৃঙ্খলা দেখা দেওয়ার ঝুঁকি আছে।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা জানায়, নেদারল্যান্ডসের হেগ এ নেটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন।
ইরানের নেতৃত্বে বদল আসা দরকার বলে মনে করেন কিনা সে প্রশ্ন করা হয়েছিল তাকে। ট্রাম্প বলেন, “না। মনে করে থাকলে করেছি। কিন্তু না, আমি এটা চাই না। যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু শান্ত দেখতে চাই।
“শাসন বদলের সময় বিশৃঙ্খলা হয়। আমরা আদর্শগতভাবে এত বেশি বিশৃঙ্খলা দেখতে চাই না। সুতরাং, আমরা দেখব এটা (শাসনব্যবস্থা) কেমন যায়।”
এর আগে গত রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প ইরানে শাসনবদলের সম্ভাবনা উস্কে দেন।
তিনি লিখেছিলেন, “রাজনৈতিকভাবে ‘রেজিম চেঞ্জ’ এই পরিভাষা ব্যবহার করা ঠিক হয় না, কিন্তু ইরানিদের এখনকার শাসনব্যবস্থা যদি মেইক ইরান গ্রেট এগেইন না করতে পারে, তাহলে সেখানে রেজিম চেঞ্জ কেনইবা হবে না??? এমআইজিএ!!!”
ইরানে হামলা নিয়ে ট্রাম্পের ‘মাগা’ সমর্থকরা দ্বিধাবিভক্ত থাকার মধ্যেই ট্রাম্প ইরানে শাসনব্যবস্থা বদলানোর এই প্রসঙ্গ তুলেছিলেন। এরপরই জল্পনা শুরু হয় তবে কী ইরানের আয়াতুল্লাহ আলি খামেনি সরকারের পতন ঘটাতে চাইছে যুক্তরাষ্ট্র?
যদিও ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তা ইরানে শাসনব্যবস্থা বদলানোর লক্ষ্য ওয়াশিংটনের নেই বলেই বারবার আশ্বস্ত করে এসেছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানে শাসন বদল চায় না। এবার ট্রাম্পও তার অবস্থান থেকে সরে এসে জানালেন, ইরানে শাসন পরিবর্তন দেখতে চায় না তার দেশ।
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com