
পাকিস্তানে খাইবার-পাখতুনখোয়ার পেশোয়ারে পারিবারিক বিরোধের জের ধরে গুলি বিনিময়ে তিন নারীসহ ছয়জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এতে বলা হয়, দুই পরিবারের মধ্যে গুলি বিনিময়ে সাতজন গুলিবিদ্ধ হন। যাদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের মধ্যে ফজল আমিন, হযরত আমিন, আহমেদ এবং তিনজন নারী রয়েছেন। আরও একজন নারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জরুরি সেবা বিভাগ (রেসকিউ ১১২২) কেপির মুখপাত্র বিলাল ফয়জি জানান, ‘পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চরমে পৌঁছালে এবং উভয় পরিবারের সদস্যরা একে অপরের দিকে নির্বিচারে গুলি চালালে এই ঘটনা ঘটে।’
এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি প্রতিবেদনে।
ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তা ব্যবস্থা এখনও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশের মতে, অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য আরও তদন্ত চলছে।
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com