
পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ নিছক বোকামি হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এ ধরনের উপায়কে অকল্পনীয় এবং অযৌক্তিক বলে বিবেচনা করা উচিত বলেও জানান তিনি।
ভারতের সাথে সাম্প্রতিক অচলাবস্থার পর একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সামরিক মুখপাত্র জেনারেল শরীফ তার এসব মতামত প্রকাশ করেন।
তিনি বলেন, পারমাণবিক সংঘাত উভয় দেশের (ভারত ও পাকিস্তান) জন্য ধ্বংস ডেকে আনতে পারে। পাকিস্তান শান্তি চায়। কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তাহলে আমরা প্রস্তুত।
দুই দেশের মধ্যে সংঘাতের কথা তুলে ধরে ভারতের ‘অহংকার’-এর তীব্র নিন্দা জানান পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক। বলেন, একটি বিরোধ বিদ্যমান (ভারতের সাথে), যা যেকোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে।
দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারমাণবিক সংঘাতের আশঙ্কা সম্পর্কে এক প্রশ্নের জবাবে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত মিথ্যা বর্ণনার ওপর ভিত্তি করে আগুন নিয়ে খেলছে।
পহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতীয় অভিযোগের জবাবে তিনি জানান, ভারত যদি কোনো পাকিস্তানির বিরুদ্ধে প্রমাণ দিতে পারে, তবে তারা ব্যবস্থা নেবে।
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com