
পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।
এমনকি বর্বর এই হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুরাও। আহত হয়েছেন আরও ৪৬ জন। বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
সংবাদমাধ্যমটি বলছে, বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের সাম্প্রতিক হামলায় ৬টি এলাকায় মোট ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন।
তিনি জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন তিন বছরের মেয়ে শিশু, সাতজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। সেখানে আহত হয়েছেন ৩৭ জন, যাদের মধ্যে ৯ জন নারী এবং ২৮ জন পুরুষ।
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com