
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ বিমানবন্দর ১২ অক্টোবর বন্ধ করে দেওয়া হয়। কারণ ওই সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বেশ কয়েক দফা ভয়াবহ হামলায় ১৮ জন মানুষ নিহত হয় এবং অনেকে আহত হয়েছে। ফলে দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববার থেকে আবারও বিমানবন্দরটি তার কার্যক্রম শুরু ও ফ্লাইট চলাচলের ঘোষণা দেয়।
২৪ অক্টোবর (শনিবার) কিং খালেদ বিমানবন্দর কর্তৃপক্ষ এক্সে এক পোস্টে বলেছে, “২৫ অক্টোবর (রোববার) থেকে কিং খালেদ বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদির এয়ারলাইন্স কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।”
ইয়েমেনের হুথিরা রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে গত দুই সপ্তাহে একাধিকবার হামলা চালিয়েছে। এতে এই বিমানবন্দরে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত ৫ জনের প্রাণ গেছে। এমন পরিস্থিতিতেই রিয়াদ বিমানবন্দর চালু করতে যাচ্ছে দেশটি।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com