
নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটির ডিজাইন অ্যান্ড সলিউশনস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।
১৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
চাকরির ধরণ-বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ-১৪ অক্টোবর ২০২৬
পদ সংখ্যা-১টি
লোকবল নিয়োগ-নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম-অনলাইন
আবেদন শুরুর তারিখ-১৪ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ-২৪ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট-https://nagad.com.bd পদের নাম: ম্যানেজার
বিভাগ: ডিজাইন অ্যান্ড সলিউশনস
পদসংখ্যা: ১টি
শিক্ষাগিত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন (HCI), মাল্টিমিডিয়া বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইউজার-সেন্ট্রিক (ব্যবহারকারী-কেন্দ্রিক) ডিজাইন নীতি, ইন্টারঅ্যাকশন ডিজাইন এবং ইনফরমেশন আর্কিটেকচার সম্পর্কে ভালো বোঝাপড়া। অভিজ্ঞতা: কমপক্ষে ৭ থেকে ৯ বছর, কর্মস্থল: ঢাকা, বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com