
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি (পটুয়াখালী-২) বলেছেন, নয়া দিগন্তের যাত্রা শুরু হয়েছে ‘সত্যের সঙ্গে প্রতিদিন’ এই শিরোনামে। তারা দেশবাসীকে নতুন দিগন্তের কথা জানাবেন এবং সেই পথে বাংলাদেশকে সাথে নিয়ে যাবেন এটাই প্রত্যাশা। ২৫ অক্টোবর (রোববার) দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নয়া দিগন্ত প্রতিষ্ঠার আগে এই প্রতিষ্ঠানের কর্ণধার শহীদ মীর কাসেম আলী ছাত্র প্রতিনিধিদের ডেকেছিলেন এবং তার ৩টি ভিশনের কথা বলেছিলেন- ১. বাংলাদেশ ফার্স্ট, আমরা বাংলাদেশকে ধারণ করব। ২. আমরা একটি আদর্শিক কমিউনিটি ডেভেলভড করব। যা বাংলাদেশকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাড়াতে সহায়তা করবে। ৩. নয়া দিগন্তের মাধ্যমে তরুণ সমাজকে নিয়ে তরুণ জাগরণ তৈরি করা।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান উনার সেই চিন্তারই ফসল। ছাত্র-জনতা সেই জাগরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে। নয়া দিগন্ত এগিয়ে যাক। তরুণ সমাজের স্বপ্ন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান বাস্তবায়ন হোক। শহীদ মীর কাসেম আলীর স্বপ্ন যেন এ দেশের মানুষ দেখতে পায়।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com