
ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের কথা জানান তিনি।
টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে কোহলি লিখেছেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব।’
আরও বলেন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’
কোহলির ২০১১ সালে টেস্টে অভিষেক হয়েছিলো। এরপর ১২৩ টেস্টে ৯২৩০ রান করেছেন। একটা সময় গড়টা পঞ্চাশের বেশি থাকলেও শেষদিকে নেমে এসেছে ৪৬.৮৫-তে। এই ফরম্যাটে ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, ডাবল সেঞ্চুরিরসংখ্যা ৭টি। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২৫৪।
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com