
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। নিহত ও আহত সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।
এর আগে, একই দিন সকালে এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার উল্টে নিহত হন আরও তিনজন। পৃথক দুটি ঘটনায় এক দিনেই এক্সপ্রেসওয়েতে মোট ছয়জনের প্রাণ গেল।
জানা যায়, নিহতরা সবাই কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান। আহত কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।
এডিটরস প্যানেল/দিশা
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com