
চট্টগ্রাম সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে একটি পিকআপ ধাক্কা দিলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের আকবর শাহের সিটিগেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন, কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০) ও অজ্ঞাতনামা (৩০)।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকিজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল করা হচ্ছে। পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন ছিল।
এডিটরস প্যানেল/দিশা
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com