
পানি বাড়ছে পদ্মায়। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে বাড়ছে পদ্মা নদীর পানি। গেল এক সপ্তার ব্যবধানে পদ্মা নদীর রাজশাহী সীমান্তে পানি বেড়েছে ১ দশমিক ৫১ সেন্টিমিটার। সর্বশেষ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় পদ্মা নদীর পানি ছিল ১১ দশমিক ৩৮ সেন্টিমিটার।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গেল ২৫ জুন রাজশাহী সীমান্তে পদ্মা নদীর পানি ছিল ৯ দশমিক ৮৭ সেন্টিমিটার, তার পরের দিন (২৬ জুন) ছিল ১০ দশমিক ৫৮ সেন্টিমিটার। ফলে একদিনের ব্যবধানে পানি বেড়েছে দশমিক ৭১ সেন্টিমিটার। গেল ২৭ জুন বিকেল ৩টায় পদ্মার পানি বেড়ে দাঁড়ায় ১১ সেন্টিমিটারে। পরের দিন ২৮ জুন একই সময়ে পদ্মার পানি দশমিক ৪৮ সেন্টিমিটার বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৪৮ সেন্টিমিটারে।
একটানা ৪ দিন বাড়ার পরে গেল ২৯ জুন এক সেন্টিমিটার পদ্মার পানি কমে যায়। এদিন বিকেল ৩টায় পদ্মার পানি ছিল ১০ দশমিক ৪৮ সেন্টিমিটার। তারপরের দিন ৩০ জুন (সোমবার) পদ্মার পানি দশমিক ৮৮ সেন্টিমিটার বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৩৬ সেন্টিমিটারে। এছাড়া সর্বশেষ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় পদ্মা নদীর পানি ছিল ১১ দশমিক ৩৮ সেন্টিমিটার। আর রাজশাহীতে পদ্মার বিপদসীমা হলো ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার।
এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, বাড়ছে পদ্মার পানি। মঙ্গলবার বিকেল ৩টায় পদ্মা নদীর রাজশাহী সীমান্তে পানি ছিল ১১ দশমিক ৩৮ সেন্টিমিটার। রাজশাহীতে পদ্মার বিপদসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার।
Editor’s Panel/Disha
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com