আগামী জুন মাসে অনুষ্ঠেয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি অফিসগুলো ১০ দিন ছুটি থাকবে। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে চলতি মাসের ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুই দিন অফিস খোলা থাকবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
পরে তার সঙ্গে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, ৫ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে ১৪ জুন পর্যন্ত ছুটি থাকবে টানা ১০ দিন।
উল্লেখ্য, চলতি বছর ঈদ-উল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।
Editor’s Panel/Habib


