দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে বসে তিনি ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তিনি দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। আবেগ আপ্লুত হয়ে যান দেশের মাটির পেয়ে।


