
dailybanglavoice.com
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইতোমধ্যে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তার পদত্যাগপত্র শনিবার (১০ আগস্ট) দুপুরে আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এদিকে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের আইন মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।


