রবিবার, নভেম্বর ২২, ২০২৬
spot_img
spot_img
পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় ‘সীরাত প্রেজেন্টেশন’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মাঝে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ চর্চা ও সেটি বাস্তব জীবনে ধারণের লক্ষ্যে রাজধানীর উত্তরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে ‘সীরাত প্রেজেন্টেশন-২০২৬’। ‘যেমন ছিলেন রাসুলুল্লাহ (সা.)’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৬ নভেম্বর) ক্যাম্পাস মিলনায়তনে দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মীম আতিকুল্লাহ বলেন, ‘বর্তমান বিশ্বের অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে সীরাতের আলোয় আলোকিত করে গড়ে তুলতে পারলেই একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।’

সভাপতির বক্তব্যে ড. আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের চমৎকার উপস্থাপনার প্রশংসা করে বলেন, ‘কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে প্রিয় নবীর (সা.) অনুপম চরিত্র ও মানবিক গুণাবলি নিজেদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার (আল-আরকাম শাখা) প্রিন্সিপাল সাইফুল্লাহ মুহাম্মাদ ফয়সাল, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের মাজালিসুল ইলম-এর পরিচালক শায়খ আবু নাঈম এবং তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার (অনাবাসিক শাখা) ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুর রহিম চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মুহা. আনিসুর রহমান, ভাইস প্রিন্সিপাল মু. মুঈন উদ্দিন সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আয়োজনের মূল পর্বে মাদরাসার ছাত্রীরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত, পারিবারিক ও সামাজিক জীবনাদর্শ, ন্যায়বিচার এবং অনুপম চারিত্রিক মাধুর্যের বিভিন্ন দিক নিয়ে তথ্যবহুল আলোচনা করেন।  সৃজনশীল ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি হৃদয়গ্রাহী হয়ে ওঠে।

আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ জানার আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

Recent Comments