অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে গত ৫ মার্চ (বুধবার) শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. সি আর আবরার। ওই দিন বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। জানা গেছে, অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এর স্থলাভিষিক্ত হন।
এর আগের দিন রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নতুন উপদেষ্টার শপথ নেয়ার কথা জানান। প্রেস সচিব বলেছেন, সি আর আবরার উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন। উনাকে শিক্ষা উপদেষ্টা করা হবে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়েন মো. নাহিদ ইসলাম। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। এবার উপদেষ্টা পরিষদে আরও একজন যুক্ত হলেন।
Editor’s Panel/Nasir


