বুধবার, জুলাই ১৫, ২০২৬
spot_img
spot_img
পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার

চলচ্চিত্রে কাজ করেও ঠিকমতো পারিশ্রমিক পাননি ডলি জহুর

দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন ডলি জহুর। বড় পর্দার পর এখনও ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন এই গুণী অভিনেত্রী। তবে অনেকদিন পর এক গোপন যন্ত্রণার কথা প্রকাশ করলেন অভিনেত্রী। জানান, চলচ্চিত্রে কাজ করেও ঠিকমতো পারিশ্রমিক পাননি বহুবার।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই আক্ষেপ করেন অভিনেত্রী। ডলি জহুর বলেন, ‘আমরা যারা মা-খালা চরিত্রে অভিনয় করি, কোনো মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি, এটা সত্যি কথা। মায়ের অভিনয় করতাম, টাকা কম পেতাম। প্রায়ই সময়মতো পারিশ্রমিক পেতাম না। আমাকে সারা জীবন শুনতে হয়েছে, আপনি টাকার জন্য কাজ করেন নাকি? টাকার জন্য নাকি কাজ করি না! ২০১১ সালে যখন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে আসি, তখন আমি পারিশ্রমিকের ৩৪ লাখ টাকা রেখে এসেছি।’

স্বামীর ক্যানসারের সময় চরম আর্থিক সংকটে পড়ার পরও কোনো প্রযোজক বা পরিচালক তাকে পাওনা টাকা পরিশোধ করেননি। সেই অভিজ্ঞতা উল্লেখ করে ডলি জহুর আরও বলেন, ‘আমি অনেক সিনেমা করেছি। অনেকের কাছে টাকা পেতাম। এমনও হয়েছে, সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু আমার পুরো টাকাই বকেয়া রয়ে গেছে। স্বামীর অসুস্থতার সময় এক পরিচালককে কাঁদতে কাঁদতে বলেছি, কিছু টাকা আমার তুলে দেন, আমার স্বামীকে নিয়ে ব্যাংককে যাব। আমার পাওনা টাকা, যাকে দায়িত্ব দিলাম, তার কাছেও টাকা পেতাম। এরপর ওই লোক তো আর যোগাযোগই করেননি, নিজেও কোনো টাকা দেননি। এমন দুঃসময়ে ইন্ডাস্ট্রি থেকে এক টাকাও পাইনি।’

২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় ডলি জহুরকে। ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। বর্তমানে ডলি জহুর সিনেমা না করলেও ছোটপর্দায় কাজ করে যাচ্ছেন।

Editor’s Panel/Disha

আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

Recent Comments