তুফানের সাফল্যের পর ‘তাণ্ডব’ এর মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফের এক হলেন নির্মাতা রায়হান রাফী। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা।
শোনা যাচ্ছে, ছবিটির শুটিংয়ের কাজ অনেকটাই সম্পন্ন; বাকি রয়েছে শেষের দিকের কিছু কাজ।গত শুক্রবার শাকিব খান ও ‘তাণ্ডব’ টিমের দল শুটিংয়ের কাজ সারতে শ্রীলঙ্কায় পাড়ি জমান।
এবার দেখা গেল ‘তাণ্ডব’ এ শাকিবের নতুন এক রুপ অর্থাৎ ছবিটির সেকেন্ড পোস্টার। এর আগে গত এপ্রিলে শাকিব খানের জন্মদিনে আসে ‘তাণ্ডব’ এর ফার্স্ট লুক। এবার দেখা মিলল এই ছবির সেকেন্ড লুক। বরাবরের মতো শাকিব খানকেই দেখা গেল সেখানে। তবে বলা যায়, রায়হান রাফীর এই ছবিতে সেই চিরচেনা লুকেই দেখা মিলল মেগাস্টারকে।
Editor’s Panel/Disha


