শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
spot_img
spot_img
পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার

ইতালিতে পরপর ১২ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী ইতালির সিসিলি অঞ্চলে পরপর অন্তত ১২টি ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে এসব কম্পন অনুভূত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালের্মো ও মেসিনা শহরের বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ ও সুনামি সতর্কতা জারি করা হয়। এ সময় স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি দপ্তরের কর্মীরাও ভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

ভূমিকম্পের পর পশ্চিম উপকূলের ত্রাপানি শহরের একটি আদালত ভবন খালি করা হয়। একইভাবে সিসিলি ও ইতালির মূল ভূখণ্ডের মধ্যবর্তী দ্বীপ লিপারিতে শিক্ষার্থী ও পৌরসভার কর্মীদেরও ভবন থেকে সরিয়ে নেওয়া হয়।

ভূমিকম্পগুলোর অধিকাংশের উৎপত্তিস্থল ছিল সিসিলির রাজধানী পালের্মো এবং দ্বীপটির উত্তর উপকূলীয় এই শহর থেকে ৬০ মাইলেরও কম দূরত্বে। পালের্মো ছাড়াও পাত্তি, লিকাটা, কাপো দ’ওরলান্দো ও কাম্পোফেলিচে দি রোচেল্লার বাসিন্দারা ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে সিসিলির উত্তরাঞ্চলে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পালের্মোর মেয়র রবার্তো লাগাল্লা জানিয়েছেন, পরিস্থিতির পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

Recent Comments