সোমবার, মে ১৮, ২০২৬
spot_img
spot_img
পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার

এসএমইএ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাতকার

dailybanglavoice.com

ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের (এসএমই) উন্নয়নে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। এ খাতের উদ্যোক্তা উন্নয়নে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ, পণ্য বাজারজাত এবং ক্ষেত্র বিশেষে ঋণও পাইয়ে দিতে সহায়তা করে। উদ্যোক্তা ও পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে, সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলা। এ বিষয়ে কথা হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সঙ্গে।

বাংলাভয়েস: মেলার বিষয়ে কি বলবেন?

মফিজুর রহমান: আমাদের দেশের উদ্যোক্তারা চমৎকার মানের পণ্য উৎপাদন করে। তাদের সক্ষমতা দেশের ক্রেতা-দর্শনার্থীদের সামনে তুলে ধরতেই এ মেলা। এছাড়া যারা ক্রেতা, পাইকারি ক্রেতা পণ্য কিনে থাকেন, যাতে তারা নিজেরা এসে পণ্য দেখে ক্রয়াদেশ দিতে পারেন, যাতে তারা দেশীয় পণ্য চেনে এবং কিনে নিজেদের শোকেসে সাজিয়ে রাখে। অর্থাৎ আমাদের উদ্যোক্তা ও পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এ জন্যই এসএমই মেলার আয়োজন।

বাংলাভয়েস: এসএমই মেলা কী সে উদ্দেশ্য পূরণ করতে পারছে?

মফিজুর রহমান: হ্যাঁ। মেলাতে নতুন ক্রেতা ও কার্যাদেশ পায়; নতুন নতুন ধারণা পায়। এসব কথা বিবেচনা করে মেলার পরিধি ও সময় বাড়ানো হয়েছে। গত মেলায় স্টলের সংখ্যা ছিল তিনশ’র মতো। স্টলের সংখ্যা বাড়িয়ে ৩৫১টি করা হয়েছে। উদ্দেশ্য পূরণে এসএমই উদ্যোক্তাদের আমরা ট্রেনিং দিচ্ছি। টিএফও নামে কানাডিয়ান একটি প্রতিষ্ঠানের সহায়তার এ ট্রেনিং হচ্ছে। আগামী ২ বছরে ৩০ জন উদ্যোক্তা দেশীয় পাট থেকে পাটজাত পণ্য, বাঁশ ও বেত থেকে আড়াই মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে পারে, সে রকম করে প্রস্তুত করছি।

বাংলাভয়েস: এ উদ্দেশ্য সফল করতে পারলে একপণ্য রপ্তানি নির্ভরতা কমবে?

মফিজুর রহমান: তারা খুবই ভালো মানের পণ্য তৈরি করে। এ সব পণ্য রপ্তানি উপযোগী করাই আমাদের লক্ষ্য। আমরা এখন যে দোকানেরে সামনে দাঁড়িয়ে আছি। বাঁশ তৈরি পণ্যের দোকান। বাঁশের ব্যবহার করে এত সুন্দর পণ্য হতে পারে, আমরা না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। এসব পণ্য রপ্তানি করতে আমরা উৎসাহিত করবো। রপ্তানি বহুমুখীকরণে এভাবে আমরা এসএমইকে তৈরি করছি।

বাংলাভয়েস: এসএমই খাতের নতুন উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে আপনার উদ্যোগ কি?

মফিজুর রহমান: বাজারজাতকরণে আমরা কয়েকটি পদক্ষেপ নিয়ে থাকি। একটি হলো-ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক তৈরি করি। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে তিনটি মেলা করেছি। উদ্যোক্তারা পণ্য নিয়ে আসে; কর্পোরেট-ক্রেতা স্বপ্ন আসে, আড়ং আছে, এছাড়াও আরও যেসব চেইন সুপার থাকে তারা এসব মেলায় উপস্থিত থাকে। পণ্য ক্লাস্টারের লোকজনও মেলায় থাকে। একটি ক্লাস্টারের লোকজন আরেকটি ক্লাস্টারের লোকজনের সঙ্গে মিলিত হয়।

বাংলাভয়েস: উদ্যোক্তা তৈরি এসএমই কতটুকু ভূমিকা রাখছে, প্রত্যাশা পূরণ করতে পারছে বলেন মনে করছেন?

মফিজুর রহমান: আমাদের সীমিত সাধ্য। ২০০৭-৮ সালে আমাদের ২০০ কোটি টাকা দিয়েছিল। সে টাকা বিনিয়োগ করে সেখান থেকে যে বেনিফিট আসে তা দিয়ে আমাদের রাজস্ব ব্যয়সহ বিভিন্ন ধরনের ব্যয় সামাল দিতে হয়। সীমিত সাধ্য দিয়েই আমরা চেষ্টা করছি। প্রশিক্ষণ দেই, উদ্যোক্তা তৈরি হয়। কিছু কিছু এক্সপোর্টার হিসেবেও বের হয়ে আসছে।

বাংলাভয়েস: সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

মফিজুর রহমান: আপনাকেও ধন্যবাদ। আমাদের বিষয়ে কাভারেজ দেয়ার জন্য।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. মো. মফিজুর রহমান, গত ২০২০ সালের ২৮ ডিসেম্বর ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে, তিনি ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ৩১ আগষ্ট পর্যন্ত বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহা-পরিচালক পদে কর্মরত ছিলেন।

ড. রহমান বরিশাল জেলার হিজলা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। তার বাবা ছিলেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং মা গৃহিনী। মেঘনা নদীতে তাদের বাড়িঘর বিলীন হওয়ায় ১৯৮৪ সাল থেকে তাঁর পরিবার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার স্থায়ী বাসিন্দা।=============

আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

Recent Comments