মলত্যাগ নিয়মিত না হলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। অনেকগুলি কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর জন্য দায়ী হতে পারে। কোষ্ঠকাঠিন্যর সঙ্গে পেটে ব্যথা, পেট ফোলা এবং অন্যান্য সমস্যার কারণ হতে পারে।কিছু প্রাকৃতিক প্রতিকার আছে যার মাধ্যমে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব অনেকটাই। সবচেয়ে সহজ উপায় হলো সঠিক ফল খাওয়া। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু ফল সম্পর্কে-
পেঁপে
কোষ্ঠকাঠিন্যের সঙ্গে লড়াই করলে আপনার খাদ্যতালিকায় পেঁপে যোগ করুন। এই ফলে প্যাপেইন নামক একটি এনজাইম রয়েছে, যা প্রোটিন ভেঙে হজমকে মসৃণ করতে সাহায্য করে। এতে পানির পরিমাণ বেশি থাকে।
আপেল
আপেল পেকটিনের একটি ভালো উৎস। পেকটি হলো এক ধরণের দ্রবণীয় ফাইবার। পেকটিন কোলনে পানি টেনে আনতে সাহায্য করে, মল নরম করে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে।
কলা
কাঁচা কলা কোষ্ঠকাঠিন্যে বাড়িয়ে দিতে পারে, তবে পাকা কলা খেলে মিলবে প্রতিকার। পাকা কলা পটাসিয়াম এবং ফাইবারের একটি ভালো উৎস, যা সুস্থ অন্ত্রের কার্যকারিতা বজায় রাখে। কলার এই কোমল বৈশিষ্ট্য ভালো হজমে সহায়তা করে।
কমলা
কমলা ফাইবার এবং ভিটামিন সি এর অন্যতম উৎস। জুস না করে আস্ত কমলা খেলে তা আপনাকে আরও বেশি ফাইবার দেবে। কিছু গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে, কমলায় থাকা যৌগ নারিনজেনিন (একটি ফ্ল্যাভোনয়েড) কোষ্ঠকাঠিন্যে আক্রান্তদের সাহায্য করতে পারে।
Editor’s Panel/Disha


