বাংলাদেশ থেকে এবারে পবিত্র হজ পালন করতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৩৪ হাজার ৭৭৬ জন সৌদি আরবে পৌঁছেছেন।
অপরদিকে এখনো ভিসা হয়নি ১ হাজার ৭৯৭ জন হজযাত্রীর।
বৃহস্পতিবার (৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়াও মোট ৮৫ হাজার ৩০৩ জনের ভিসা হয়েছে বলে জানা গেছে৷ তবে ৮৬টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন মোট ৩৪ হাজার ৭৭৬ জন হজযাত্রী। এখনো যাওয়ার বাকি ৫২ হাজার ৩২৪ জন।
Editor’s Panel/Habib


