চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মরাদপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত ১২ জনকে চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল আলম (১৩)। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, সকালে ১০টার দিকে ষোলশহর খানকা থেকে জুলুসের র্যালি বের হয়। পরে সেটি বিভিন্ন সড়ক ঘুরে সাড়ে ১২টার দিকে মুরাদপুর এসে খানকা শরীফে ঢুকতে থাকে। এ সময় মানুষের ঢল নামে। গাদাগাদির কারণে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়।
এডিটরস প্যানেল/দিশা


