বুধবার, জুলাই ১৫, ২০২৬
spot_img
spot_img
পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার -- Test Transmission -- পরীক্ষামূলক সম্প্রচার

মে মাসে সড়কে নিহত ৪৯০ জন : বিআরটিএ

গত মে মাসে সারাদেশে ৫০১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৯০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ৫৪১ জন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীনের গত ১৭ জুন স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনটি অনলাইনে প্রকাশ করা হয় ২৪ জুন। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এর মধ্যে ঢাকা বিভাগে ১২০টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত ও ৯৭ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১০৯টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৫৭ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৪৮টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৭৮টি দুর্ঘটনায় ৭৫ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ২৯টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ৬৪টি দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও ৭২ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ৩১টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।

মে মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ১৭টি, বাস/মিনিবাস ১০২টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৬৫টি, পিকআপ ৫৩টি, মাইক্রোবাস ১১টি, অ্যাম্বুলেন্স ২টি, মোটরসাইকেল ১৭৫টি, ভ্যান ১২টি, ট্রাক্টর ১৬টি, ইজিবাইক ২৪টি, ব্যাটারিচালিত রিকশা ২৬টি, অটোরিকশা ৪৭টি ও অন্যান্য যান ১৩৫টিসহ সর্বমোট ৭৮৫টি যানবাহন রয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মোটরকার দুর্ঘটনায় ৫ জন, বাস-মিনিবাস দুর্ঘটনায় ৩৫ জন, ট্রাক-কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫২ জন, পিকআপ দুর্ঘটনায় ৩৩ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ১২ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৮ জন, ভ্যান দুর্ঘটনায় ৯ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১০ জন, ইজিবাইক দুর্ঘটনায় ২৩ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ২০ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৯৪ জনসহ সর্বমোট ৪৯০ জন নিহত হয়।

Editor’s Panel/Disha

আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

Recent Comments