গ্রীষ্মকালে বাইরে বের হওয়ার ফলে রোদ, বিষাক্ত দূষণকারী এবং ময়লার সংস্পর্শে আসতে হয়। সেখান থেকে ত্বকে সৃষ্টি হয় নানা সমস্যা। সেগুলো থেকে দূরে থাকার জন্য আপনাকে খেতে হবে কিছু ফল। চলুন জেনে নেওয়া যাক সেসব ফল সম্পর্কে-
আম
গ্রীষ্মের জনপ্রিয় ফল আমে রয়েছে প্রায় ৮০-৮৪% পানি। এতে থাকা ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট ও হজমে সহায়ক এনজাইম শুধু শরীরকে ঠাণ্ডা রাখে না, রোদে পোড়া ত্বকের আরাম দিতেও সাহায্য করে।
তরমুজ
গ্রীষ্মে আপনার ত্বককে হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড রাখা খুবই গুরুত্বপূর্ণ। তরমুজ ত্বককে হাইড্রেটেড এবং সতেজ রাখতে সাহায্য করতে পারে। অনেকে পুষ্টিকর ফেস মাস্ক তৈরি করতে তরমুজও ব্যবহার করেন।
পেঁপে
পেঁপে পানিতে পূর্ণ যা ত্বককে কোমল এবং গরম আবহাওয়ায় হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ফলের সালাদে এটি পূর্ণতা যোগ করে; স্মুদিও সুস্বাদু হয়।
আনারস
আনারস ভিটামিন সি এবং বি-৬ সমৃদ্ধ, এবং ব্রোমেলেনের একটি ভালো উৎস, যা প্রাকৃতিকভাবে ত্বকের এক্সফোলিয়েশনে সাহায্য করে। আনারসের টুকরা খেতে পারেন, অথবা আনারসের সুস্বাদু রসও পান করতে পারেন।
Editor’s Panel/Disha


