নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজি এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন।
সোমবার (৩০ জুন) রাতে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মা-নাজমা বেগম (৪০) ও মেয়ে মোছা. আফরোজা আক্তার (১৬)।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় রাতে মা ও মেয়েকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নাজমা বেগমের শরীরে ২২ শতাংশ দগ্ধ ও মেয়ে আফরোজা আক্তারের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের দুজনকেই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে।
Editor’s Panel/Disha


