সমুদ্রে গোসলে নেমে নিখোঁজের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ কক্সবাজারের নাজিরারটেক উপকূল থেকে উদ্ধার করা হয়েছে।
এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান।
সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের ৫ জন শিক্ষার্থী মিলে কক্সবাজার ঘুরতে আসেন। সকালে তারা হিমছড়ি সৈকতে যান। তাদের মধ্যে ৩ জন বাঁধের নিচে নেমে গোসলে গেলে হঠাৎ সাগরের জোয়ারে স্রোতের তোড়ে তলিয়ে যান।
এরপর উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও সি সেফ লাইফ গার্ড কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়।
Editor’s Panel/Disha


