রাজধানীর বাড্ডা থানার বেরাইদ-পূর্বপাড়া মসজিদের মুতাওয়াল্লী মোশাররফ হোসাইন (৭৩) ইন্তেকাল করেছেন। বুধবার (৭ মে) দুপুরে তার বাসবভনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে স্বজনরা তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে বিকাল সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। তিনি ছিলেন আহলে-হাদীছ আন্দোলন বাংলাদেশ, ঢাকা-দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি, প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব এর ঘনিষ্টজন।
তার জানাজা নামায বুধবার বাদ এশা ৯টা ১৫ মিনিটে পূর্বপাড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আহলে হাদীসের এক নেতা তার জানাজা পড়ানোর কথা থাকলেও যোগ্য ছেলে থাকায় তিনি নামাজের ইমামতি করেন। জানাজায় সংগঠন এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, শায়খ আব্দুর রাজ্জাক বিন আবদুল্লাহ, বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান, ৪২ নং ওয়ার্ড বিএনপির নেতা-কর্মী, জমিয়ত ও শুব্বানে আহলে হাদীস বেরাইদ শাখার নেতা-কর্মীসহ স্থানীয় স্বজন ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় গণকবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ওই সময় বিভিন্ন সংগঠনের নেতা ও আহলে-হাদীছ আন্দোলন ঢাকা-দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Editor’s Panel/Habib


