শুধু নিয়মিত হাঁটার মাধ্যমেই জটিল এক্সারসাইজ বা জিমের ভারী ওয়ার্কআউট না করেও সুস্থ থাকা যায়। প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটা শরীর ও মন দুটোর ওপরই আশ্চর্যজনক প্রভাব ফেলতে পারে। সহজ এই অভ্যাসে লুকিয়ে আছে স্বাস্থ্য রক্ষার গোপন চাবিকাঠি।
ওজন নিয়ন্ত্রণে থাকে: অতিরিক্ত ওজন এখন বিশ্বজুড়ে বড় সমস্যা। হাঁটার মাধ্যমে ক্যালোরি পোড়ানো সহজ হয় ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যারা স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে চান, তাদের জন্য হাঁটা একটি দারুণ উপায়।
হৃদয় থাকবে সুরক্ষিত: নিয়মিত হাঁটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে। এর ফলে হৃদপিণ্ড আরও ভালোভাবে কাজ করে। কমে আসে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি।
কমবে মানসিক চাপ: হাঁটা কেবল শরীর নয়, মনকেও করে হালকা। এটি শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমায় এবং মুড ভালো রাখতে সাহায্য করে এমন হরমোনের (এন্ডোরফিন) নিঃসরণ বাড়ায়। প্রতিদিনের ব্যস্ততা ও চাপ সামলাতে চাইলে নিয়মিত হাঁটা হতে পারে চমৎকার ব্যায়াম।
Editor’s Panel/Nasir


